ফেনীর সোনাগাজীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন, নারীর ক্ষমতায়ন ও ধানের শীষের প্রচারণা জনমত গঠনের লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল থেকে সোনাগাজী উপজেলার চর-চান্দিয়া ইউনিয়নের বিভিন্ন জনবহুল স্থান, বিভিন্ন পাড়া-মহল্লায় ও বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করেন, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ও চর-চান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামছুদ্দিন খোকনের নেতৃত্বে নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা পথচারী, দোকানদার ও বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি তুলে ধরছেন ভোটারদের কাছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন