× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৬:৫৭ এএম

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ চূড়ান্ত

মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৬:৫৭ এএম

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ চূড়ান্ত

২০২৬ সালের নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। আসন্ন সিরিজের সূচি চূড়ান্ত হয়েছে। আগামী ১৫ নভেম্বর শুরু হবে সিরিজ। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার এই পূর্ণাঙ্গ সফরে থাকছে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ। চলমান টি-টোয়েন্টি বিশ^কাপে দারুণ ফর্মে আছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। সুপার এইটে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ৭৬ রানের জয়ে টুর্নামেন্টে নিজেদের জয়যাত্রা পাঁচ ম্যাচে নিয়ে গেছে প্রোটিয়ারা। এই জয়ের পরই ২০২৬-২৭ সালের পূর্ণাঙ্গ আন্তর্জাতিক সূচি প্রকাশ করেছে দেশটির ক্রিকেট বোর্ড। ঘরের মাঠে বিশ^কাপের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। এরপরই ওয়ানডের পরই শুরু হবে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। সেটার অংশ হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন টেস্ট খেলবে তারা। এরপরই নভেম্বরে দুটি টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে।

দুই ম্যাচের টেস্ট সিরিজের মাধ্যমে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর। জোহানেসবার্গে ১৫ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট। আর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ২৩-২৭ নভেম্বর। এই সিরিজটি আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টেস্টের পর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ (১, ৪ ও ৭ ডিসেম্বর)। এরপর ১০-১৩ ডিসেম্বর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও রয়েছে। সিএসএ প্রধান নির্বাহী ফোলেতসি মোসেকি জানিয়েছেন, অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে আতিথ্য দিতে মুখিয়ে আছে তারা। তার ভাষায়, প্রতিটি ওয়ানডে সিরিজই ২০২৭ বিশ^কাপের প্রস্তুতির অংশ। শুধু আয়োজক হিসেবে নয়, শিরোপার দাবিদার দল হিসেবেও নিজেদের প্রস্তুত করাই তাদের মূল লক্ষ্য।

রূপালী বাংলাদেশ

Link copied!