× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৭:০৭ এএম

সবচেয়ে ‘স্টুপিড টিম’ দক্ষিণ আফ্রিকা : ভন

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৭:০৭ এএম

সবচেয়ে ‘স্টুপিড টিম’  দক্ষিণ আফ্রিকা : ভন

এবারের টি-টোয়েন্টি বিশ^কাপে দক্ষিণ আফ্রিকাকে সবচেয়ে ‘স্টুপিড টিম’ বলে আখ্যায়িত করেছেন ইংল্যান্ডে কিংবদন্তি ক্রিকেটার মাইকেল ভন। সুপার এইট পর্বে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে যদি ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যেত দক্ষিণ আফ্রিকা, তাহলে বিশ^কাপ থেকেই ছিটকে যেত ভারত। অথচ সেই ভারত দল চ্যাম্পিয়ন হয়েছে। এক পডকাস্টে ভন বলেছেন, সুপার এইট থেকে ভারতকে বিদায় করে দিতে দক্ষিণ আফ্রিকার উচিত ছিল ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যাওয়া! সুপার এইটে ভারত নিজেদের প্রথম ম্যাচে হেরে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার কাছে। টুর্নামেন্টের সমীকরণে এরপর ভারতের ভাগ্য পুরোপুরি নিজেদের হাতে ছিল না। কিছুটা তাকিয়ে ছিল তারা অন্যদের পারফরম্যান্সের ওপরও। ‘স্টিক টু ক্রিকেট’ পডকাস্টে ভন আরো বলেন, ‘টুর্নামেন্টের সবচেয়ে স্টুপিড দল কোনটি? দক্ষিণ আফ্রিকা। কারণ, দক্ষিণ আফ্রিকা যদি সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যেত, তাহলে ভারত ছিটকে পড়ত। আমি স্রেফ বলতে চাইছি, তারা (দক্ষিণ আফ্রিকা) যদি তাদের (ভারত) সরিয়ে দিতে পারত (সমীকরণ থেকে), তাহলে অপ্রতিরোধ্য শক্তিকে থামতে হতো। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি জিতে তারা সেই অপ্রতিরোধ্য শক্তিকে সহায়তা করেছে। ভারত পরে জিম্বাবুয়েকে হারিয়েছে, কোয়ার্টার ফাইনাল হয়ে ওঠা ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে এবং পরে ইংল্যান্ডকে হারিয়েছে (সেমিফাইনালে)। দক্ষিণ আফ্রিকার তো ওই ম্যাচ (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে) হারলেও সমস্যা হতো না। পরের ম্যাচ ছিল জিম্বাবুয়ের বিপক্ষে। ওই ম্যাচে তিন ক্রিকেটারকে বিশ্রামও দিয়েছিল তারা।’ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ জিততে পারলে তাদের পয়েন্টও হতো ভারতের সমান। তখন রান রেটের সমীকরণ চলে আসত। তবে সেটি হয়নি। কোয়ার্টার ফাইনালে রূপ নেওয়া ম্যাচে ক্যারিবিয়ানদের হারিয়ে শেষ দল হিসেবে শেষ চারে জায়গা করে নেয় ভারত। এরপর সেমিফাইনাল ও ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হয় তারা। ভন বলেন, ‘বিশ^কাপ জিততে চাইলে সবচেয়ে ভালো উপায় হলো সেরা দলটিকে দ্রুত ছিটকে দেওয়া।’

রূপালী বাংলাদেশ

Link copied!