× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০১:৫৪ এএম

স্পেনের ক্লাবের মালিকানা কিনেছেন মেসি

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০১:৫৪ এএম

স্পেনের ক্লাবের মালিকানা কিনেছেন মেসি

এবার স্পেনের পঞ্চম স্তরের ক্লাব কর্নেয়ার মালিকানা কিনেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে কাতালুনিয়াভিত্তিক এই ক্লাব। বর্তমানে যুক্তরাষ্ট্রে ইন্টার মিয়ামির হয়ে খেলছেন ৮বারের ব্যালন ডি’অরজয়ী মেসি। তিনিই এখন কর্নেয়ার নতুন মালিক। ক্লাবের বিবৃতিতে বলা হয়, ‘এই পদক্ষেপ মেসির সঙ্গে বার্সেলোনার গভীর সম্পর্ককে আরও জোরদার করেছে এবং কাতালুনিয়ায় খেলাধুলা ও স্থানীয় প্রতিভা বিকাশে তার অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে।’

বার্সেলোনার উপশহরে অবস্থিত কর্নেয়া ক্লাবটি থেকে উঠে এসেছেন আর্সেনালের গোলরক্ষক ডেভিড রায়া ও মেসির সাবেক সতীর্থ জর্দি আলবার মতো ফুটবলার। তবে সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না ক্লাবটির। টানা দুই মৌসুমে অবনমন হয়েছে তাদের। উল্লেখ্য, মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোও দুই মাস আগে স্পেনের দ্বিতীয় স্তরের ক্লাব আলমেরিয়ার ২৫ শতাংশ শেয়ার কিনেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!