× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৯:১৭ এএম

নাহিদ বললেন,‘মুখে নয়, খেলা হবে মাঠে’

মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৯:১৭ এএম

নাহিদ বললেন,‘মুখে নয়, খেলা হবে মাঠে’

ব্যাটিং ব্যর্থতায় নিউজিল্যান্ডের সঙ্গী হয়েছে বড় হার। তাদের আত্মবিশ্বাসে চোট লাগার কথা। যদিও নিক কেলি বলছেন ভিন্ন কথা। কিউই ব্যাটসম্যানের আশা, এই ম্যাচের ভুল শুধরে সিরিজ জিততে পারবেন তারা। নাহিদ রানা অবশ্য বলে দিলেন, মাঠের ক্রিকেটই আসল এবং ২২ গজেই সেটার প্রমাণ মেলে ধরতে চান তারা।

আইপিএল ও পিএসএলে ব্যস্ত থাকা শীর্ষ ১৬-১৭ জন ক্রিকেটারকে ছাড়াই বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড। খর্ব শক্তির সেই দলের বিপক্ষেই মিরপুর প্রথম ম্যাচে ২৪৮ রানের লক্ষ্য তাড়ায় ২৬ রানে হেরে যায় বাংলাদেশ।

একই মাঠে সোমবার দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ঘুরে দাঁড়ায় দাপুটে পারফরম্যান্সে। নাহিদ রানার আগুনে বোলিংয়ে নিউজিল্যান্ড গুটিয়ে যায় ১৯৮ রানে। বাংলাদেশ ৬ উইকেটে জিতে যায় ৮৭ বল হাতে রেখেই। মিরপুরে দুটি ম্যাচেই উইকেট ততটা ব্যাটিং সহায়ক ছিল না। শেষ ম্যাচ হবে চট্টগ্রামে, যেখানে ব্যাটিংবান্ধব উইকেটই হয়ে থাকে বেশির ভাগ সময়। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৮৩ রানের ইনিংস খেলে কেলি সংবাদ সম্মেলনে বললেন, বিশ্রাম নিয়ে সিরিজ জয়ের লক্ষ্যে শেষ ম্যাচের জন্য ঝাঁপিয়ে পড়বেন তারা।

‘হ্যাঁ, অবশ্যই (সিরিজ জিততে আত্মবিশ্বসী)। দুদিন আগেই দারুণ খেলে প্রথম ম্যাচটা আমরা জিতেছিলাম। (হার থেকে) আমরা শিক্ষা নেব। কাগজে-কলমে এটাকে খুব বাজে হার মনে হলেও, আমরা ৪০-৫০ রান বেশি করতে পারলে রান তাড়া কঠিন হয়ে যেত। তাই আমরা দ্রুতই এগিয়ে যাব, বিশ্রাম নেব। আর হ্যাঁ, সিরিজ নির্ধারণী ম্যাচের জন্য আমরা প্রস্তুত ও রোমাঞ্চিত।’

তীব্র গরমের মধ্যে গতির ঝড় তুলে ৩২ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের নায়ক নাহিদ বললেন, ঘরের মাঠের সুবিধা পুরোপুরি কাজে লাগাতে মুখিয়ে আছেন তারা।

‘নিউজিল্যান্ড সিরিজ জেতার কথা বলেছে অবশ্যই তারা ভালো দল, তবে মাঠে মুখে ক্রিকেট খেলা হয় না। মাঠে যে ভালো খেলবে, সে-ই জিতবে। ঘরের মাঠে আমরা চেষ্টা করব যতটুকু সুবিধা নেওয়া যায়। ক্রিকেট এমন একটি খেলা, ঘরের মাঠ বলেই যে অনেক এগিয়ে থাকবেন, তা নয়। যারা মাঠে ভালো ক্রিকেট খেলবে এবং ভালোভাবে (পরিকল্পনা) বাস্তবায়ন করবে তারাই জিতবে।’

রূপালী বাংলাদেশ

Link copied!