× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৭:২২ এএম

মিয়ামির হারে ক্ষোভ ঝাড়লেন মেসি

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৭:২২ এএম

মিয়ামির হারে ক্ষোভ  ঝাড়লেন মেসি

মেজর লিগ সকালে (এমএলএস) এক অনাকাক্সিক্ষত হার দেখল লিওনেল মেসির দল ইন্টার মিয়ামি। অরল্যান্ডো সিটির বিপক্ষে ম্যাচে ৩-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে পরাজয় বরণ করেন মেসিরা। এই হারের পর ইন্টার মিয়ামির সতীর্থদের উদ্দেশে কঠোর ভাষায় ক্ষোভ প্রকাশ করেছেন লিওনেল মেসি। খবর গোল ডটকমের। শনিবারের ম্যাচে এমএলএস কাপের বর্তমান চ্যাম্পিয়নরা নিজেদের নতুন ভেন্যু নু স্টেডিয়ামে শুরু থেকেই দারুণ আধিপত্য দেখায়। মেসির ৩৩তম মিনিটের গোলের পর স্কোরলাইন দাঁড়ায় ৩-০। এই সময়ে সবাই ধরেই নিয়েছিল, দাপুটে জয় পেতে যাচ্ছে মিয়ামি। কিন্তু এরপরই নাটকীয়ভাবে ম্যাচে ফিরে আসে অরল্যান্ডো সিটি। মার্টিন ওজেদার হ্যাটট্রিক মিয়ামির রক্ষণভাগকে পুরোপুরি ভেঙে দেয়। শেষ পর্যন্ত যোগ করা সময়ের ৯৩তম মিনিটে টাইরিস স্পাইসারের গোল ম্যাচটি ৪-৩ ব্যবধানে অরল্যান্ডোর জিতে যায়। নিজেদের নতুন মাঠে এটি ছিল টানা চতুর্থ ম্যাচ, যেখানে জয় পেতে ব্যর্থ হলো মিয়ামি।

ম্যাচ শেষে এদিন মেসিকে দ্রুত মাঠ ছাড়তে দেখা যায়। পরে ডিফেন্ডার ইয়ান ফ্রে জানান, ড্রেসিংরুমে অধিনায়ক মেসি কঠোর ভাষায় দলকে সতর্ক করেছেন। তিনি বলেন, ‘আমাদের অধিনায়ক কথা বলেছেন এবং অনেক কিছু বলেছেন। তিনি আমাদের পরবর্তী ম্যাচের জন্য উৎসাহ দিয়েছেন এবং বলেছেন এটা (অরলান্ডো ম্যাচের পারফরম্যান্স) অগ্রহণযোগ্য। আমরা সবাই তার সঙ্গে একমত। এটা সত্যিই অগ্রহণযোগ্য এবং এটা আর হবে না।’ এই হার মিয়ামির জন্য বড় মানসিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। নতুন হোম ভেন্যুতে দলটি এখনো জয়ের ধারায় ফিরতে পারেনি। চলতি মৌসুমে মেসি ১০ ম্যাচে ৮ গোল করলেও দলের সামগ্রিক পারফরম্যান্স আশানুরূপ নয়।

দলটির আরেক খেলোয়াড় নোয়া অ্যালেনও স্বীকার করেছেন দলের মানসিকভাবে ভেঙে পড়ার বিষয়টি। তিনি বলেন, ‘তৃতীয় গোলের পর পুরো দলের মানসিকতা ভেঙে পড়ে, যা পরিবর্তন করা দরকার ছিল। এটি সবারই খুব খারাপ পারফরম্যান্স ছিল, এখন আমাদের এগিয়ে যেতে হবে।’

রূপালী বাংলাদেশ

Link copied!