× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: মে ২৩, ২০২৬, ০১:৪২ এএম

ফিরলেন বাবর, অস্ট্রেলিয়া সিরিজে পাকিস্তানে তিন নতুন মুখ

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: মে ২৩, ২০২৬, ০১:৪২ এএম

ফিরলেন বাবর, অস্ট্রেলিয়া সিরিজে পাকিস্তানে তিন নতুন মুখ

বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে দলে না থাকলেও এবার পাকিস্তানের ওয়ানডে স্কোয়াডে ফিরেছেন বাবর আজম। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে জায়গা পেয়েছেন তিন নতুন মুখও।

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এবং বাংলাদেশ সফরের টেস্ট সিরিজে দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ওয়ানডে দলে ফিরেছেন ডানহাতি ব্যাটার বাবর। তার সঙ্গে দলে ফিরেছেন শাদাব খান ও নাসিম শাহও।

আগামী ৩০ মে শুরু হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। এই সিরিজের জন্য প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন উইকেটকিপার ব্যাটার রোহাইল নাজির, বাঁহাতি স্পিনার আরাফাত মিনহাস ও পেসার আহমেদ দানিয়াল।

দলের অধিনায়ক করা হয়েছে শাহিন শাহ আফ্রিদিকে। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সালমান আলি আগা। তবে ঘোষিত স্কোয়াডে সবচেয়ে বড় চমক মোহাম্মদ রিজওয়ানের অনুপস্থিতি।

২০২৫ সালের নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছিলেন বাবর ও নাসিম শাহ। সেই সিরিজে ৩-০ ব্যবধানে জিতেছিল পাকিস্তান। অন্যদিকে শাদাব খানের শেষ ওয়ানডে ছিল ২০২৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে।

পিএসএলে দুর্দান্ত বোলিং করে নজর কাড়া রিস্ট স্পিনার সুফিয়ান মুকিমও ফিরেছেন দলে। পেশোয়ার জালমির হয়ে ২২ উইকেট নিয়ে টুর্নামেন্টসেরা হয়েছিলেন তিনি। সর্বশেষ ২০২৫ সালের আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে খেলেছিলেন এই স্পিনার।

বাংলাদেশের বিপক্ষে মার্চে হওয়া সর্বশেষ ওয়ানডে সিরিজে পাকিস্তান ছয়জনকে অভিষেক করিয়েছিল। সেই সিরিজের দলে থাকা ফয়সাল আকরাম, ফাহিম আশরাফ, হুসেইন তালাত, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও সাদ মাসুদ এবার বাদ পড়েছেন।

পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড : শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), সালমান আলি আগা (সহ-অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, আরাফাত মিনহাস, বাবর আজম, হারিস রউফ, মাজ সাদাকাত, গাজী ঘোরী (উইকেটরক্ষক), নাসিম শাহ, রোহাইল নাজির (উইকেটরক্ষক), সাহিবজাদা ফারহান, শাদাব খান, শামিল হোসেন ও সুফিয়ান মুকিম।

রূপালী বাংলাদেশ

Link copied!