× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: মে ২৫, ২০২৬, ০৬:১৬ এএম

যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে ক্যাম্প সরিয়ে নিল ইরান

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: মে ২৫, ২০২৬, ০৬:১৬ এএম

যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে  ক্যাম্প সরিয়ে নিল ইরান

বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে সংকট ধীরে ধীরে বাড়ছেই। যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ খেলতে চায় না ইরান, ফিফার কাছে ইরান দাবি জানিয়েছিল, মেক্সিকোয় তাদের ম্যাচগুলো সরিয়ে নেওয়ার জন্য। যদিও ফিফা তাতে সাড়া দেয়নি।

তবে, বিশ্বকাপের আগে ইরানের যে বেজ ক্যাম্প হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রে, সেটা আপাতত সেখান থেকে সরিয়ে মেক্সিকোয় নিয়ে গেছে। দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ শনিবার এই তথ্য জানিয়েছেন।

ইরান ফুটবল ফেডারেশনের মিডিয়া বিভাগের মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তাজ জানান, ফিফার অনুমোদন নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি বিশ্ব  ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

আগে বিশ্বকাপ চলাকালে ইরানের অনুশীলন ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের টাকসনে হওয়ার কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং নিরাপত্তাসংশ্লিষ্ট উদ্বেগের কারণে ক্যাম্প সরানোর সম্ভাবনা তৈরি হয়েছিল।

টাকসনের কিনো স্পোর্টস কমপ্লেক্স কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ইরান ফুটবল ফেডারেশন জানিয়েছে, এখন দলটির বেজ ক্যাম্প হবে মেক্সিকোর তিজুয়ানায়, যা যুক্তরাষ্ট্রের সান দিয়েগোর ঠিক দক্ষিণে অবস্থিত। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে ২০২৬ বিশ^কাপ। এবারের আসরের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।

বিবৃতিতে মেহদি তাজ বলেন, ‘বিশ^কাপে অংশ নেওয়া প্রতিটি দেশের বেজ ক্যাম্প ফিফার অনুমোদিত হতে হয়। সৌভাগ্যক্রমে আমরা যে আবেদন জমা দিয়েছিলাম এবং ইস্তাম্বুলে ফিফা ও বিশ^কাপ কর্মকর্তাদের সঙ্গে যে বৈঠক করেছি, পাশাপাশি তেহরানে ফিফার মহাসচিবের সঙ্গে গতকাল যে ওয়েবিনার বৈঠক হয়েছেÑ তার পরিপ্রেক্ষিতে আমাদের দলের বেজ ক্যাম্প যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরানোর আবেদন অনুমোদন পেয়েছে।’

বিশ্বকাপে ‘গ্রুপ জি’-তে খেলবে ইরান। দলটি ১৫ জুন ক্যালিফোর্নিয়ার ইংলউডে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে। এর ছয় দিন পর একই ভেন্যুতে প্রতিপক্ষ বেলজিয়াম। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৬ জুন সিয়াটলে মিসরের মুখোমুখি হবে তারা।

‘টিম মেল্লি’ নামে পরিচিত ইরান টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছে। সব মিলিয়ে এটি তাদের সপ্তম বিশ্বকাপে অংশগ্রহণ। তবে এখন পর্যন্ত কখনোই প্রথম রাউন্ড পেরোতে পারেনি এশিয়ার এই দলটি।

ইরান ফুটবল ফেডারেশন আরও জানিয়েছে, বেজ ক্যাম্প মেক্সিকোতে সরিয়ে নেওয়ার ফলে সম্ভাব্য ভিসা জটিলতাও এড়ানো যাবে। কারণ দলটি মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করবে। মেহদি তাজ আরও বলেন, ‘এমনও হতে পারে যে দলটি ইরান এয়ারের ফ্লাইট ব্যবহার করে মেক্সিকোতে যাওয়া-আসা করতে পারবে।’ বিশ্বকাপ চলাকালে দলগুলো ম্যাচের আগে ও পরে অনুশীলন এবং প্রস্তুতির জন্য বেজ ক্যাম্প ব্যবহার করে থাকে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!