× UCB Sticker Card
শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০৬:৩৪ এএম

পেস বোলিং কোচ

শন টেইট আউট, তালহা জুবায়ের ইন

মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০৬:৩৪ এএম

শন টেইট আউট, তালহা জুবায়ের ইন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচের দায়িত্ব ছাড়ছেন সাবেক অস্ট্রেলিয়ান গতিতারকা শন টেইট। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে তার চুক্তি থাকলেও মেয়াদ শেষ হওয়ার প্রায় এক বছর আগে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার স্থলে আপাতত পেস বোলিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় দলের সাবেক পেসার তালহা জুবায়েরকে।

বিসিবি সূত্রে জানা গেছে, ভারতের একটি শীর্ষস্থানীয় ক্রিকেট সংস্থায় কোচিংয়ের নতুন সুযোগ পাওয়ায় বাংলাদেশের দায়িত্ব ছাড়তে আগ্রহী টেইট। এরই মধ্যে পশ্চিমবঙ্গের ক্রিকেট কাঠামোর একটি গুরুত্বপূর্ণ পদে যোগ দেওয়ার লক্ষ্যে তিনি সাক্ষাৎকারও দিয়েছেন। পাশাপাশি ব্যক্তিগত ও পারিবারিক কারণও তার এই সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে বলে জানা গেছে।

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব ছাড়েন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার অ্যালান ডোনাল্ড। তার উত্তরসূরি হিসেবে ২০২৫ সালের মে মাসে দায়িত্ব নেন শন টেইট। দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের পেস আক্রমণে গতি ও আগ্রাসন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

বিশেষ করে তরুণ পেসার নাহিদ রানার বিকাশে টেইটের অবদান ছিল উল্লেখযোগ্য। তার অধীনে কাজ করে নাহিদ আন্তর্জাতিক ক্রিকেটে নিজের গতি ও সামর্থ্যরে স্বাক্ষর রেখে আলাদা পরিচিতি গড়ে তুলেছেন। এ ছাড়া দেশের অন্যান্য তরুণ ফাস্ট বোলারের উন্নয়নেও টেইটের কোচিং প্রশংসিত হয়েছে।

টেইটের বিদায়ের পর আপাতত পেস বোলিং কোচের দায়িত্ব পালন করবেন জাতীয় দলের সাবেক পেসার তালহা জুবায়ের। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে তিনি ভারপ্রাপ্ত বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। পরে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও তার দায়িত্বে থাকার সম্ভাবনা রয়েছে।

বিসিবি নতুন স্থায়ী পেস বোলিং কোচ নিয়োগ না দেওয়া পর্যন্ত তালহা জুবায়েরই দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। জাতীয় দলের সঙ্গে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা থাকায় তার ওপরই আস্থা রাখছে বোর্ড।

আগামী ৯ থেকে ২১ জুন পর্যন্ত বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়া। সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৯, ১১ ও ১৪ জুন ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ১৭, ১৯ ও ২১ জুন অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ।

রূপালী বাংলাদেশ

Link copied!