আগামী মাসের প্রথম সপ্তাহে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ক্যাঙ্গারুদের দেশে কঠিন ও পেস-সহায়ক কন্ডিশনে স্পিডস্টার নাহিদ রানার বোলিং লাল-সবুজের প্রধান অস্ত্র হওয়ার কথা থাকলেও চোটের কারণে এই সফরের দল থেকে ছিটকে গেছেন তিনি। তবে ডাগআউটের এই অনাকাক্সিক্ষত বিরতির মাঝেই জীবনের দ্বিতীয় ও অন্যতম গুরুত্বপূর্ণ ইনিংস শুরু করলেন তরুণ এই গতিদানব। সম্পূর্ণ পারিবারিক আয়োজনে গত বৃহস্পতিবার বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি।
সাইড স্ট্রেইনের ইনজুরির কারণে স্ক্যান রিপোর্টে ‘গ্রেড-টু’ ধরা পড়ায় তাকে সম্পূর্ণ সুস্থ হতে অন্তত এক মাসেরও বেশি সময় পুনর্বাসনে কাটাতে হবে। ফলে অস্ট্রেলিয়া সিরিজে মাঠে নামা হচ্ছে না নাহিদ রানার। তবে মাঠের খেলায় সাময়িক বিরতি পেলেও জীবনের নতুন অধ্যায় শুরুর এই আনন্দে ক্রিকেট ভক্ত ও শুভাকাক্সক্ষীরা ভাসিয়ে দিচ্ছেন এই তরুণ পেসারকে। দ্রুত ইনজুরি কাটিয়ে বিবাহিত জীবনের নতুন অনুপ্রেরণা নিয়ে নাহিদ রানা আবারও বল হাতে ১৫০ কিলোমিটারের গতির তোপ নিয়ে মাঠে ফিরবেনÑ এমনটাই প্রত্যাশা দেশজুড়ে ক্রিকেটপ্রেমীদের।

