× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ১১:২৭ এএম

হবিগঞ্জে বিশেষ অভিযানে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ১১:২৭ এএম

শ্রমিক লীগ নেতা জসিম উদ্দিন চৌধুরী। ছবি : রূপালী বাংলাদেশ

শ্রমিক লীগ নেতা জসিম উদ্দিন চৌধুরী। ছবি : রূপালী বাংলাদেশ

হবিগঞ্জের নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেজ-২’-এর অংশ হিসেবে বিশেষ ক্ষমতা আইনের মামলায় সিলেট বিভাগীয় মোটর যান শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে রাজাবাদ থানা পয়েন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জসিম উদ্দিন চৌধুরী করগাঁও ইউনিয়নের গুমগুমিয়া গ্রামের মৃত মাহবুবুর রহমান ওরফে অনু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোনায়েম মিয়ার দিকনির্দেশনায় একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে রাজাবাদ থানা পয়েন্ট থেকে জসিম উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে।

নবীগঞ্জ থানার ওসি মোনায়েম মিয়া বলেন, নবীগঞ্জ থানা পুলিশের ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে নিয়মিতভাবে আইনশৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ পেশাদারিত্ব ও সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

ওসি আরও জানান, জসিম উদ্দিন চৌধুরীকে ঢাকা-সিলেট মহাসড়কের গাড়ি পোড়ানোর মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!