× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ১১:৩৯ এএম

ব্রিজের নিচে পরিত্যক্ত ঘর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ১১:৩৯ এএম

পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ।  ছবি- রূপালী বাংলাদেশ

পুলিশ এসে মরদেহ উদ্ধার করে । ছবি- রূপালী বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুরে রাজাবাড়ী বাজার এলাকার পুরোনো ব্রিজের নিচে পরিত্যক্ত একটি টিনের ছাপরা ঘর থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে বাজারের পশ্চিম পাশে অবস্থিত পুরোনো ব্রিজের নিচের ওই পরিত্যক্ত ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি অর্ধগলিত অবস্থায় থাকায় প্রাথমিকভাবে পরিচয় শনাক্তে সমস্যার কথা জানিয়েছে পুলিশ।

মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে এসে জনি সরকার ও তার বোন সানজিদা সরকার মরদেহটি তাদের বাবা আসাদুজ্জামান সরকার (৫০)-এর বলে দাবি করেন।

তারা জানান, মরদেহের পাশে পাওয়া গেঞ্জি, লুঙ্গি ও জুতা তাদের বাবার ব্যবহৃত জিনিস।

আসাদুজ্জামান সরকার শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের মিটালু গ্রামের বাসিন্দা এবং মৃত মফিজ উদ্দিন সরকারের ছেলে।

নিহতের মেয়ে সানজিদা সরকার জানান, তার বাবা রাজাবাড়ী বাজারে ফার্নিচারের ব্যবসা করতেন। গত ২৩ সেপ্টেম্বর দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি। তার মানসিক কিছু সমস্যা ছিল। প্রায় আড়াই মাস আগে নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি করা হলেও তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

রাজাবাড়ী বাজার কমিটির সদস্যরা জানান, বৃহস্পতিবার রাতে বাজার এলাকায় চুরির চেষ্টা চালায় একটি চোরচক্র। সন্দেহভাজন একজনকে ধাওয়া দিলে সে পুরোনো ব্রিজের নিচের দিকে পালিয়ে যায়। পরে ওই স্থানে তীব্র দুর্গন্ধ পেয়ে পরিত্যক্ত টিনের ঘরের ভেতরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় কুমার সাহা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!