× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিলেট ব্যুরো

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ০১:৪৭ পিএম

ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি ২ যুবক নিহত

সিলেট ব্যুরো

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ০১:৪৭ পিএম

কোম্পানীগঞ্জ সীমান্তে খাসিয়া আদিবাসীদের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত।   ছবি- সংগৃহীত

কোম্পানীগঞ্জ সীমান্তে খাসিয়া আদিবাসীদের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত। ছবি- সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়া আদিবাসীদের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার তুরং ও বরমসিদ্ধিপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব তুরং এলাকার আশিকুর রহমান এবং একই উপজেলার বরমসিদ্ধিপুর গ্রামের মো. ইয়াকুব উদ্দিন। আহত যুবকের নাম মোশাঈদ। তিনিও পূর্ব তুরং এলাকার বাসিন্দা।

পুলিশ ও নিহতদের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১১টার দিকে আশিকুর রহমান ও মোশাঈদ তুরং সীমান্ত এলাকায় গেলে সীমান্তের ওপার থেকে ভারতীয় খাসিয়া আদিবাসীরা তাদের লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই আশিকুর রহমান নিহত হন। গুরুতর আহত মোশাঈদ কোনোভাবে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হন।

ঘটনার প্রায় এক ঘণ্টা পর বরমসিদ্ধিপুর সীমান্ত এলাকায় যান ইয়াকুব উদ্দিন। সেখানেও তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে খাসিয়ারা। একাধিক গুলি তার শরীরে লাগলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে স্বজনরা গিয়ে তার মরদেহ উদ্ধার করেন।

ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

রূপালী বাংলাদেশ

Link copied!