× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

‎গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি‎

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ০৪:৫০ পিএম

‎গজারিয়ায় ধারাল অস্ত্রের আঘাতে যুবকের মৃত্যু

‎গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি‎

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ০৪:৫০ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রতিবেশী দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে দায়ের কোপে জান্নাত হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জান্নাত হোসেন ওই গ্রামের আব্দুল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নয়ানগর গ্রামের বাসিন্দা শাহিন রাঢ়ির দুই ছেলে তারেক ও রিয়াদের মধ্যে দীর্ঘদিন ধরেই পারিবারিক ও বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে দুই ভাইয়ের মধ্যে পুনরায় তীব্র ঝগড়া শুরু হলে তা থামাতে প্রতিবেশী জান্নাত হোসেন ঘটনাস্থলে যান। এ সময় উভয়ের হাতেই ধারালো বগি দা ছিল। ঝগড়ার একপর্যায়ে রিয়াদ তার ভাই তারেককে লক্ষ্য করে দা দিয়ে কোপ দিতে গেলে তা জান্নাত হোসেনের শরীরে লাগে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জান্নাতকে উদ্ধার করে গজারিয়ায় হামদর্দ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হামদর্দ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মারিয়া মোস্তারি জানান, ‘বেলা ১১টার দিকে জান্নাত হোসেনকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু ঘটে।’

নিহতের পরিবারের অভিযোগ, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহত জান্নাত হোসেনের ভাগ্নি সুমাইয়া আক্তার বলেন, ‘অভিযুক্ত দুই ভাই নেশাগ্রস্ত ছিলেন এবং নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তারা ইচ্ছাকৃতভাবে তার মামাকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করেছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।’

এ বিষয়ে গজারিয়া থানা পুলিশের ওসি মো. হাসান আলী বলেন, ‘আমি ঘটনাস্থলে আছি। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Link copied!