× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বরিশাল ব্যুরো

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ০৫:৩৬ পিএম

জুলাইযোদ্ধা তরুণীকে ধর্ষণ, ধর্ষণ প্রতিরোধ মঞ্চের নেতার বিরুদ্ধে মামলা

বরিশাল ব্যুরো

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ০৫:৩৬ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

এবার খোদ ‘ধর্ষণ প্রতিরোধ মঞ্চ’ নেতার বিরুদ্ধেই জুলাইযোদ্ধা তরুণীকে ধর্ষণের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। ‘ধর্ষণ প্রতিরোধ মঞ্চ’ বরিশাল বিভাগের সদস্যসচিব সুবহান আল তালুকদার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী ২২ বছর বয়সি তরুণীকে গত ১১ অক্টোবর হোটেলে নিয়ে ধর্ষণ করাসহ আপত্তিকর ভিডিও ধারণ করে রাখেন। এবং তরুণীকে পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে একাধিকবার ধর্ষণ করেছেন। এমনকি তরুণীর অনিচ্ছা সত্ত্বে ধারণ করা সেই আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল করার হুমকি দিয়েও ধর্ষণ করেন সুবহান।

নির্যাতন এবং ব্ল্যাকমেইলিং করে ধর্ষণের ঘটনায় সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি থানায় একটি মামলা করেছেন ভুক্তভোগী তরুণী।

বিভিন্ন মাধ্যমে জানা যায়, অভিযুক্ত সুবহান আল তালুকদার তৎসময়ে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকলেও ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় হন এবং পরবর্তীতে ‘ধর্ষণ প্রতিরোধ মঞ্চ’র নেতৃত্ব লাভ করেন। তবে চলতি বছরের মাঝামাঝি সময়ে বরিশালে স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনে তাকে মহিউদ্দিন রনির সাথে থাকতে দেখা যায়। অবশ্য সেই সময় সুবহানকে নিষিদ্ধ ছাত্রলীগ পরিচয়ে পুলিশ গ্রেপ্তার করলে মহিউদ্দিন রনি তাকে ছাড়াতে থানা অবরোধও করেছিলেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক ভুক্তভোগী ওই তরুণী জানান, ‘২০২৪ সালে আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনে অংশ নিতে গিয়ে ‘ধর্ষণ প্রতিরোধ মঞ্চ’ নেতা সুবহান আল তালুকদারের সাথে পরিচয় ঘটে। এরপরে দীর্ঘসময় তাদের মধ্যেকার বন্ধুত্বপূর্ণ আলোচনায় হয় এবং একপর্যায়ে তা হৃদয়ঘটিত সম্পর্কে রূপ নেয়।’

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, বিয়ের প্রলোভন দেখিয়ে গত ১১ অক্টোবর সন্ধ্যায় বরিশাল সদর রোডের ‘আবাসিক হোটেল হক’-এর ৪০৪ নম্বর কক্ষে নিয়ে ওই তরুণীকে প্রথমবার জোরপূর্বক ধর্ষণ করেন সুবহান। এসময় গোপনে মোবাইলে ওই ঘটনার ভিডিও ধারণ করে রাখা হয়। পরবর্তীতে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময় ব্ল্যাকমেইল করে ওই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রীকে একাধিকবার ধর্ষণ করা হয়। বিয়ের জন্য চাপ দিলে সুবহান কালক্ষেপণ করতে থাকেন। সর্বশেষ গত ১৭ ডিসেম্বর দুপুরে নবগ্রাম রোড এলাকায় সুবহান তাকে স্পষ্ট জানিয়ে দেন যে তিনি বিয়ে করবেন না। একপর্যায়ে বাকবিতণ্ডা শুরু হলে সুবহান ওই তরুণীকে হত্যার উদ্দেশে হেলমেট দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করেন। এসময় তরুণীর ঠোঁট ফেটে গুরুতর জখম হয়। এই ঘটনায় ভুক্তভোগীর মাসহ একাধিক ব্যক্তি সাক্ষী হিসেবে রয়েছেন।

এ বিষয়ে বরিশাল কোতয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম রূপালী বাংলাদেশকে জানান, ‘১৮ ডিসেম্বর ভুক্তভোগী তরুণীর লিখিত এজাহারটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। ঘটনার বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

Link copied!