× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ০৮:০৬ পিএম

আগুনে পুড়ে বিএনপি নেতার মেয়ের মৃত্যু, মির্জা ফখরুলের শোক

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ০৮:০৬ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুরে বসতঘরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বিএনপি নেতা বেলাল হোসেনের মেয়ে আয়েশা আক্তার সানজুর (৮) মৃত্যুবরণ করায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২০ ডিসেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক ও দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু এবং যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান পৃথক শোক বিবৃতি দেন।

বিএনপি মহাসচিবের শোক বিবৃতিতে বলা হয়, লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. বেলাল হোসেনের বসতবাড়িতে শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তদের সংঘটিত নৃশংস অগ্নিসংযোগের ঘটনায় তার আট বছর বয়সী শিশু কন্যা আয়েশা আক্তার অগ্নিদগ্ধ হয়ে অকালে মৃত্যুবরণ করে।

এ ঘটনায় বেলাল হোসেনসহ তার অপর দুই কন্যা বীথি আক্তার ও স্মৃতি আক্তার গুরুতর আহত হন। আহত দুই কন্যাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের পিতা বেলাল হোসেন বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্বৃত্তদের দ্বারা সংঘটিত এই কাপুরুষোচিত ও নৃশংস ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে শোক বিবৃতি দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শোক বিবৃতিতে তিনি বলেন, ‘দুর্বৃত্তদের অগ্নিসন্ত্রাসে শিশু আয়েশার অকাল মৃত্যু এবং তার দুই বোনসহ পিতা বেলাল হোসেনের গুরুতর আহত হওয়ার নির্মম ঘটনায় শোক প্রকাশের ভাষা আমার জানা নেই। এটি একটি জঘন্য, অমানবিক ও কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা, যা দেশব্যাপী বিরোধী রাজনৈতিক মত দমনের ধারাবাহিকতার বহিঃপ্রকাশ। এ ধরনের ঘটনায় প্রমাণ হয়, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে এবং রাজনৈতিক সহিংসতা ভয়াবহ রূপ ধারণ করেছে।’

বিএনপি মহাসচিব শোক বিবৃতিতে অবিলম্বে এই পৈশাচিক ঘটনার সঙ্গে জড়িত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। পাশাপাশি নিহত নিষ্পাপ শিশু আয়েশা আক্তারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের আশু সুস্থতা কামনা করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

Link copied!