দুমকী উপজেলার মুরাদিয়া ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মিজানুর রহমান সিকদারকে আটক করেছে পুলিশ।
শনিবার (২০ ডিসেম্বর) ভোর ৪টার দিকে ঢাকার গাজীপুরের কাশিমপুর এলাকায় ছেলের বাসা থেকে তাকে আটক করা হয়।
তার ছেলে জিহাদ সিকদার বলেন, বাবা অসুস্থ থাকায় আমার বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন।
আজ ভোররাতে গাজীপুরের কাশিমপুর থানা পুলিশ পটুয়াখালীর দুমকী উপজেলার বিএনপির অফিস ভাঙচুরের একটি মামলায় তাকে আটক করে।
তিনি আরও জানান, শনিবার বিকেলে গাজীপুর আদালতে হাজির করে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে দুমকী থানার ওসি মো. সেলিম উদ্দিন বলেন, আটকের বিষয়ে আমাদের দুমকী থানায় এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন