রাজশাহীর দুর্গাপুরে পুলিশের ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে নাশকতা সংক্রান্ত মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের তিন জন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২০ ডিসেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, পানানগর ইউনিয়নের বেলঘরিয়া গ্রামে অভিযান চালিয়ে পানানগর ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ড সভাপতি লোকমান আলী প্রাং (৬৩), দুর্গাপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইসরাফিল আলম (২৫) এবং রাজশাহী জেলা ছাত্রলীগের সহসভাপতি শিমুল ইসলাম (৩০)।
দুর্গাপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘নাশকতা সংক্রান্ত মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন জন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।’
আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন