× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ০৯:০৮ এএম

অস্ত্রের লাইসেন্স নবায়ন করতে গিয়ে গ্রেপ্তার সাবেক মেয়র

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ০৯:০৮ এএম

ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র আফজাল হোসেন রানা।    ছবি- সংগৃহীত

ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র আফজাল হোসেন রানা। ছবি- সংগৃহীত

নিজ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন করতে গিয়ে ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র আফজাল হোসেন রানাকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২১ ডিসেম্বর) সকালে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্র জানায়, লাইসেন্স নবায়নের কার্যক্রম শেষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হওয়ার সময় আফজাল হোসেন রানাকে আটক করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

বেলা প্রায় ৩টার দিকে ডিবি পুলিশ তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এরপর একটি বিস্ফোরক আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে আদালতে পাঠানো হয়। আদালতের বিচারক শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আফজাল হোসেন রানা ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে পৃথক দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন। তবে স্থানীয় সংসদ সদস্য আমির হোসেন আমুর বিরোধী অবস্থানে যাওয়ায় পরে তিনি দলীয় সব পদ হারান।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. তৌহিদুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পৌরসভার সাবেক মেয়র আফজাল হোসেন রানাকে একটি বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!