দিনাজপুরের ফুলবাড়ীতে পাওয়ার টিলারের চাকায় পিষ্ট হয়ে শাকিব হাসান (২০) নামে এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।
দুর্ঘটনাটি ঘটেছে বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার রাঙামাটি বোল্লাকালী মন্দির এলাকায়।
নিহত শাকিব হাসান পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের খাজেরডাঙ্গা গ্রামের আবদুল গফ্ফারের ছেলে এবং ওই পাওয়ার টিলারের হেলপার ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার রাঙামাটি বোল্লাকালী মন্দির এলাকায় কাঠখড়িবোঝাই একটি পাওয়ার টিলার নবাবগঞ্জের দিকে যাচ্ছিল। চলন্ত অবস্থায় হেলপার শাকিব হাসান সড়কের ওপর পড়ে যান। টিলারের একটি চাকা তার শরীরের ওপর দিয়ে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে পুলিশ শাকিব হাসানের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ফুলবাড়ী থানার ওসি মো. আব্দুল লতিফ শাহ জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় সড়ক ও পরিবহন আইনে মামলা প্রক্রিয়াধীন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন