× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ১০:৫৭ এএম

নাটোর-১ আসনে জটিল সমীকরণ

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ১০:৫৭ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) সংসদীয় আসনে নির্বাচনি রাজনীতি ক্রমে জটিল ও উত্তপ্ত রূপ নিচ্ছে। বুধবার (২৪ ডিসেম্বর) বিএনপির কেন্দ্রীয়ভাবে মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের বিপরীতে মনোনয়ন ফরম তুলেছেন তারই ভাই ডা. ইয়াসিন আরশাদ রাজন।

একই সঙ্গে মনোনয়ন দৌড়ে যুক্ত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু। ফলে এই আসনে বিএনপির ভেতরে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা ও বিভক্তির আশঙ্কা সৃষ্টি হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, মনোনয়ন ফরম সংগ্রহের শুরু থেকেই একের পর এক প্রার্থীর আগমনে বিএনপির তৃণমূল পর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একই পরিবারের সদস্যের প্রার্থিতা যেমন আলোচনার জন্ম দিয়েছে, তেমনি কেন্দ্রীয় পর্যায়ের প্রভাবশালী নেতা অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপুর মনোনয়ন সংগ্রহে প্রতিযোগিতা আরও তীব্র হয়েছে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীর একাংশ মনে করছেন, একাধিক প্রার্থীর কারণে দলীয় ঐক্যে চ্যালেঞ্জ তৈরি হতে পারে। রাজনৈতিক পর্যবেক্ষকরা আশঙ্কা করছেন, এতে নির্বাচনী মাঠে বিএনপির ভোটব্যাংক বিভক্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে, এই জটিল রাজনৈতিক বাস্তবতায় জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ একক প্রার্থী হিসেবে মাঠে থাকায় তিনি তুলনামূলকভাবে শক্ত অবস্থানে রয়েছেন। দলীয় ঐক্য, সুসংগঠিত কর্মীবাহিনী ও ধারাবাহিক মাঠ পর্যায়ের তৎপরতার কারণে তাকে সম্ভাব্য বিজয়ী প্রার্থী হিসেবে দেখছেন অনেকে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির অভ্যন্তরীণ প্রতিযোগিতা যত দীর্ঘ হবে, প্রতিদ্বন্দ্বী শিবির ততই সুবিধা নিতে পারবে। বিশেষ করে একক প্রার্থী ও সুসংগঠিত প্রচারণা যেকোনো নির্বাচনে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে, যা জামায়াতের ক্ষেত্রে স্পষ্টভাবে দৃশ্যমান।

বিএনপির কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড ইতোমধ্যে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। তবে মাঠের বাস্তবতা ও রাজনৈতিক সমীকরণ বিশ্লেষণ করলে নাটোর-১ আসনে নির্বাচনি লড়াই যত এগোবে, ততই উত্তপ্ত ও একপক্ষীয় হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক বিশ্লেষকরা।

রূপালী বাংলাদেশ

Link copied!