× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৮:২২ পিএম

ঢাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে মাদকের আস্তানা, রূপগঞ্জের চার কারবারি গ্রেপ্তার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৮:২২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজধানীর ডেমরায় ফ্ল্যাট ভাড়া নিয়ে গোপনে মাদকের আস্তানা গড়ে তুলে ইয়াবা ও ফেনসিডিলজাতীয় মাদক সরবরাহের অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জের চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১। এ সময় তাদের কাছ থেকে ৮৫০ পিস ইয়াবা ও ৫৮ বোতল ফেনসিডিলজাতীয় কফ সিরাপ (স্কাফ) উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর ডেমরা থানার খলাপাড়া এলাকার ‘একতা ভবন’-এর দুটি ফ্ল্যাটে বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকার বাসিন্দা মো. ইদ্রিস (৫৩), মো. ইয়াসিন (২১), মো. হৃদয় (২০) এবং মো. ফয়সাল (২১)।

র‍্যাব জানায়, চক্রটি সীমান্তবর্তী এলাকা থেকে বড় চালানে ইয়াবা ও ফেনসিডিলজাতীয় মাদক সংগ্রহ করে ডেমরার ভাড়া করা ফ্ল্যাটে মজুত রাখত। পরে সেখান থেকেই রূপগঞ্জ, নারায়ণগঞ্জ এবং রাজধানীর বিভিন্ন এলাকায় এসব মাদক সরবরাহ ও খুচরা বিক্রি করা হতো। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে দীর্ঘদিন ধরে তারা এ কৌশলে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।

অভিযানে উদ্ধার হওয়া ৮৫০ পিস ইয়াবা ও ৫৮ বোতল ফেনসিডিলজাতীয় কফ সিরাপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় ডেমরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব আরও জানিয়েছে, চক্রটির পলাতক সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে।

Link copied!