কক্সবাজারের রামুতে থানা পুলিশের বিশেষ অভিযানে জি-০৪ রাইফেলের দুই রাউন্ড গুলি উদ্ধারসহ ছয় জন রোহিঙ্গা অস্ত্রধারী আসামিকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টা ৪০ মিনিটে রামু থানা পুলিশের একটি অভিযানিক দল রামু থানাধীন খুনিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পাইনবাগান এলাকায় রামু-টু-মরিচ্যা সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অভিযান চালায়।
এ সময় একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা তল্লাশি করা হয়। তল্লাশিকালে যাত্রী মো. আলমের (৩৫) পকেট থেকে জি-০৪ রাইফেলের দুই রাউন্ড গুলি উদ্ধার করা হলে তাকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা আরও পাঁচ জন যাত্রীকেও গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ বহনের সঙ্গে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আটক আসামিরা হলেন: মো. আলম (৩৫), এনায়েতুর রহমান (২০), নবী হোছন (৪৪), মো. রফিক (৩৭), মো. আমিন (২৫) এবং খায়ের হোছন (৩৭)।
এ সময় জি-০৪ রাইফেলের ২ (দুই) রাউন্ড গুলি।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

-20251226230818.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন