× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ০৯:০৪ এএম

যৌথ বাহিনীর অভিযানে দেশি অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ১

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ০৯:০৪ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে দেশি অস্ত্র, গুলি, মাদকসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চর কৃষ্ণপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকেলে কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, গুলি, মাদকসহ মো. শেখ সাদি (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি একই এলাকার মৃত আ. কাদের শেখের ছেলে।

গ্রেপ্তার সাদি একজন চিহ্নিত মাদক কারবারি বলে জানা গেছে এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। অভিযানের সময় গ্রেপ্তার এড়াতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মব সৃষ্টির চেষ্টা করে সাদি।

এ সময় তার কাছ থেকে তিনটি দেশি অস্ত্র, দুটি গুলি, একটি খেলনা পিস্তল এবং ৪২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে সদরপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। অপরাধ ও সন্ত্রাস দমনে সেনাবাহিনীর সদস্যরা সব সময় সতর্ক রয়েছেন।

তিনি আরও বলেন, কেউ যদি এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য জানতে পারেন, তাহলে নিকটস্থ সেনাক্যাম্প বা থানায় অবহিত করার অনুরোধ জানানো হচ্ছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!