× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সাভার প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ১০:৩৭ এএম

রাতেই স্মৃতিসৌধ পরিষ্কার করলেন বিএনপির নেতাকর্মীরা

সাভার প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ১০:৩৭ এএম

জাতীয় স্মৃতিসৌধে থাকা সকল বর্জ্য পরিষ্কার করেছেন দলটির নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত

জাতীয় স্মৃতিসৌধে থাকা সকল বর্জ্য পরিষ্কার করেছেন দলটির নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে রাতেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে থাকা সকল বর্জ্য পরিষ্কার করেছেন দলটির নেতাকর্মীরা। 

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করেন তিনি। এরপর রাত ১০টা ৩৭ মিনিটে গাড়িতে বসেই তিনি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

এর আগে রাত ১০টা ২০ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন তারেক রহমান। এ সময় দলীয় নেতাকর্মীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। তারেক রহমান স্মৃতিসৌধে প্রবেশের পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মূল ফটকে ব্যারিকেড দিয়ে রাখেন। 

পরে রাত ১০টা ৪০ মিনিটে তারেক রহমান গুলশান অ্যাভিনিউয়ে অবস্থিত তার ১৯৬ নম্বর বাসভবনের উদ্দেশে রওনা হন। রাত ১১টা ৫২ মিনিটে বাসভবনে পৌঁছান তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!