× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ০৪:০২ পিএম

ভাসমান ও অসহায় শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ০৪:০২ পিএম

শীতবস্ত্র বিতরণ করেছে শ্রীপুর উপজেলা প্রেস ক্লাব।  ছবি- রূপালী বাংলাদেশ

শীতবস্ত্র বিতরণ করেছে শ্রীপুর উপজেলা প্রেস ক্লাব। ছবি- রূপালী বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুর উপজেলা সদরে ভাসমান ও অসহায় শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে শ্রীপুর উপজেলা প্রেস ক্লাব। শুক্রবার সন্ধ্যায় শ্রীপুর বাজার এলাকায় এ মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়।

প্রেস ক্লাবের সভাপতি এম এম ফারুক ও সাধারণ সম্পাদক মাসুদ রানার নেতৃত্বে প্রেস ক্লাবের সদস্যরা বাজার এলাকা ঘুরে ঘুরে সুবিধাবঞ্চিত শিশুদের খুঁজে বের করেন। এ সময় শিশুদের হাতে মোটা শীতের পোশাক তুলে দেওয়া হয়। অনেক শিশুকে নিজ হাতে শীতের পোশাক পরিয়ে দেন সংগঠনের নেতারা।

প্রেস ক্লাব সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৬ ডিসেম্বর দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হওয়ায় শীতের তীব্রতা বেড়ে যায়। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে ভাসমান ও অসহায় শিশুরা। বিষয়টি বিবেচনায় নিয়ে শীতার্ত শিশুদের কষ্ট লাঘবে প্রেস ক্লাবের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ উদ্যোগ নেওয়া হয়।

শীত পোশাক বিতরণ কার্যক্রমে শ্রীপুর উপজেলা প্রেস ক্লাবের সদস্য সোহাগ ভাণ্ডারী, কাজী সুমন, তানভীর আহমেদসহ অন্যান্য সদস্যরা অংশ নেন। স্থানীয়রা প্রেস ক্লাবের এ উদ্যোগকে স্বাগত জানান এবং এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এম ফারুক বলেন, ‘শীত মৌসুমে সবচেয়ে বেশি কষ্ট পায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুরা। তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়বদ্ধতার অংশ। শ্রীপুর উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে পুরো শীত মৌসুমজুড়ে অসহায় ও ভাসমান শিশুদের পাশে থাকার চেষ্টা থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!