× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০৫:৫২ পিএম

ঠাকুরগাঁওয়ে ৩টি আসনে ২৪ জনের মনোনয়নপত্র সংগ্রহ

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০৫:৫২ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ঠাকুরগাঁও জেলার ৩টি সংসদীয় আসনে বিভিন্ন দলের পক্ষ থেকে রোববার বিকেল ৫টা পর্যন্ত ২৪ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তন্মধ্যে ঠাকুরগাঁও-১ আসনে ৩ জন, ঠাকুরগাঁও-২ আসনে ১০ জন এবং ঠাকুরগাঁও-৩ আসনে ১১ জন মনোনয়ন ফরম গ্রহণ করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়ন ফরম গ্রহণ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াত মনোনীত প্রার্থী মওলানা দেলোয়ার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ডা. হাফেজ মোহাম্মদ খাদেমুল ইসলাম।

ঠাকুরগাঁও-২ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১০ জন। তারা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী ও ড্যাবের সাবেক মহাসচিব ডা. আব্দুস সালাম, বিএনপির স্বতন্ত্র প্রার্থী ও ঢাকা কলেজের সাবেক ভিপি ও সাবেক এমপি জেড মর্তুজা চৌধুরী তুলা, জামায়াত মনোনীত প্রার্থী মওলানা আব্দুল হাকিম, জাপার নূরুন নাহার বেগম, গণ অধিকার পরিষদের ফারুক আহম্মদ, এনসিপি মনোনীত রবিউল ইসলাম, সিপিবি মনোনীত সাহাব উদ্দীন আহম্মদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ রেজাউল করিম, এবি পার্টির মো. নাহিদ রানা এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে জুলাইযোদ্ধা মো. সুমন।

এ ছাড়াও ঠাকুরগাঁও-৩ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১১ জন। তারা হলেন- বিএনপির সাবেক এমপি জাহিদুর রহমান, জাতীয় পার্টির মো. হাফিজ উদ্দীন, জামায়াত মনোনীত মিজানুর রহমান, গণ অধিকার পরিষদের মামনুর রশিদ মামুন, সিপিবির প্রভাত সমীর শাহজাহান আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আল আমিন, এনসিপির গোলাম মর্তুজা সেলিম, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি মনোনীত কমলা কান্ত রায়, বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত এস. এম. খলিলুর রহমান, বাংলাদেশ সুপ্রিম পার্টি মনোনীত আবুল কালাম আজাদ এবং একমাত্র নারী ও স্বতন্ত্র প্রার্থী মোছা. আশামনি।

ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ জানান, ২৮ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত জেলার ৩টি আসনে ২৪ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

Link copied!