× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০৪:১১ পিএম

মনোনয়নপত্র দাখিল শেষে হাদি হত্যার বিচার চাইলেন জামায়াত প্রার্থী

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০৪:১১ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী রেজাউল করিম এবং লক্ষ্মীপুর-২ আসনের প্রার্থী এসইউএম রুহুল আমিন ভূঁইয়া মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের ব্রিফিংয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবি করেন জামায়াত প্রার্থী রেজাউল করিম।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও নির্বাচনের জেলা রিটার্নিং কর্মকর্তা এস এম মেহেদী হাসানের কাছে তারা মনোনয়নপত্র জমা দেন।

রেজাউল করিম ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি এবং রুহুল আমিন ভূঁইয়া লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির। মনোনয়নপত্র দাখিলের পর রেজাউল করিম ও রুহুল আমিন ভূঁইয়া নির্বাচনে বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

রেজাউল করিম বলেন, ‘আমরা জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছি। সব শহীদকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে আমাদের এই সংগ্রাম। এ দেশের মানুষ পরিবর্তন চায়, নতুনত্ব দেখতে চায়। আগামী দিনে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার পথে আমাদের প্রিয় ভাই হাদি সর্বশেষ শাহাদাতের অমিয় সুধা পান করেছেন। অবিলম্বে শহীদ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার করতে হবে। খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’

Link copied!