× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিলেট ব্যুরো

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০৬:০১ পিএম

সিলেট-৫ আসনে বিএনপি জোট প্রার্থীর মনোনয়ন দাখিল

সিলেট ব্যুরো

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০৬:০১ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

সিলেট-৫ (কানাইঘাট ও জকিগঞ্জ) আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সারোয়ার আলমের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় সকাল থেকেই বিএনপি ও জোট শরিক দলের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ করা যায়। শান্তিপূর্ণ ও শৃঙ্খল পরিবেশে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

মনোনয়ন দাখিল শেষে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত সময়ের জন্য মতবিনিময় করেন মাওলানা ওবায়দুল্লাহ ফারুক। এ সময় তিনি বলেন, ‘বিএনপি নেতৃত্বাধীন জোট দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার নিশ্চিত এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিচ্ছে।’

তিনি আশা প্রকাশ করেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ জোট প্রার্থীদের প্রতি তাদের সমর্থন জানাবে।

তিনি আরও বলেন, ‘সিলেট-৫ আসনের সার্বিক উন্নয়ন, শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধের সমন্বয়ে একটি মানবিক সমাজ গঠনে আমি কাজ করতে চাই। জনগণের আস্থা ও দোয়া নিয়ে নির্বাচনি মাঠে এগিয়ে যেতে চাই।’

এ সময় বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা জানান, নির্বাচনি প্রচারণা শিগগিরই আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে এবং সাধারণ মানুষের কাছে জোটের রাজনৈতিক কর্মসূচি ও পরিকল্পনা তুলে ধরা হবে।

Link copied!