× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ০৪:২৩ পিএম

পরকীয়া প্রতিরোধে আইন চেয়ে সংবাদ সম্মেলন ভুক্তভোগী স্বামীর

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ০৪:২৩ পিএম

ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মো. সাগর আহম্মেদ। ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মো. সাগর আহম্মেদ। ছবি- রূপালী বাংলাদেশ

পরকীয়া প্রতিরোধে রাষ্ট্রীয়ভাবে কঠোর আইন করে শাস্তি নিশ্চিতের দাবি জানিয়ে ময়মনসিংহে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এক স্বামী। এ সময় স্ত্রীর পরকীয়ার কারণে মারপিট ও নির্যাতনের বিবরণ তুলে ধরে নিজের দাম্পত্য সংসারের নানা অভিযোগ বিষয়ে প্রশাসনের কাছে বিচারের দাবি জানান।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর ১টায় ময়মনসিংহ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের করেন জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ১ নম্বর সাতপুয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী এলাকার বাসিন্দা মো. সাগর আহম্মেদ।

তবে বর্তমানে তিনি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা বসবাস করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন।

সংবাদ সস্মেলনে ভুক্তভোগী স্বামী লিখিত বক্তব্যে বলেন, ‘২০১৮ সালে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। আমাদের দাম্পত্য সংসারে ৩ বছরের একটি ছেলে সন্তান আছে। বিয়ের পর আমি স্ত্রীকে নিজের টাকা খরচ করে ডিগ্রি পাশ করিয়েছি। এরই মাঝে শাশুড়ি ক্যানসারে আক্রান্ত হলে পরিবারকে সাপোর্ট করতে আমার স্ত্রী আম্বালা ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠানে মাইক্রোক্রেডিট অফিসার হিসাবে চাকরিতে যোগদান করেন।’ 

তিনি উল্লেখ করেন, ‘সেখানে চাকরির সুবাদে রিয়াদ নামের এক সহকর্মীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে যায়। বিষয়টি আম্বালা ফাউন্ডেশনের ম্যানেজার মিল্টনকে জানালে তিনি অভিযোগ আমলে না নিয়ে তার লোকজন নিয়ে উল্টো আমাকে মারধর করেন। এ ঘটনায় আম্বালা ফাউন্ডেশনে লিখিত অভিযোগ করায় বর্তমানে তারা আমাকে নানাভাবে হুমকি দিচ্ছে। বিষয়টি অবহিত করে গত ২৫ ডিসেম্বর ভালুকা থানায় একটি লিখিত অভিযোগ করেছি।’  

সংবাদ সম্মেলনে সাগর আহম্মেদ আরও বলেন, ‘আমি পরকীয়ার প্রতিবাদ করে বর্তমানে প্রাণের ভয়ে পালিয়ে বেড়াচ্ছি। বর্তমান সমাজে আমার মতো আরও অনেকেই এ নির্মম নির্যাতনের শিকার হচ্ছে। কিন্তু সম্মানের ভয়ে অনেকেই তা প্রকাশ করে না বা করেও আমার মতো নির্যাতনের শিকার হয়। এ অবস্থায় আমি চাই পরকীয়ার বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে একটি আইন করা হোক, যে আইনে সুনির্দিষ্ট ধারায় শাস্তি নিশ্চিত করা হবে। এই আইনকে দেশের মানুষ সম্মান করবে এবং যারা পরকীয়া করবে, তারা ছেলে বা মেয়ে যেই হোক। তারা সবাই যেন এই পরকীয়া আইনকে সবাই ভয় পায়।’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর ৩ বছরের ছেলে সন্তানসহ ছোট ভাই সজীব ইসলাম, প্রতিবেশি রাসেল আহম্মেদ, মঞ্জুরুল ইসলাস প্রমূখ উপস্থিত ছিলেন।

Link copied!