× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ০৪:৪১ পিএম

খালেদা জিয়ার জানাজায় গিয়ে মৃত্যু, নিরব হোসেনের দাফন সম্পন্ন

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ০৪:৪১ পিএম

ছবি : নিরব হোসেনের জানাজা অনুষ্ঠিত

ছবি : নিরব হোসেনের জানাজা অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মৃত্যুবরণকারী জুলাইযোদ্ধা তাহসিন হোসেন নাহিয়ানের বাবা মো. নিরব হোসেনের দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) জোহরের নামাজের পর তার গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।  পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজা নামাজে বিএনপির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, বাউফল আসনের বিএনপি প্রার্থী শহিদুল আলম তালুকদার, জামায়াতে ইসলামীর প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদসহ পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুটি, বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ উপস্থিত ছিলেন।

এছাড়াও জানাজায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের পাশাপাশি এলাকার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

বেগম খালেদা জিয়ার জানাজা নামাজে গিয়ে মো. নিরব হোসেনের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গভীর শোক প্রকাশ করেছেন। 

তার নির্দেশে মতে সেই রাতে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সহ-সভাপতি ডা. পারভেজ রেজা কাকনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভুক্তভোগীর মোহাম্মদপুর হাউজিং সোসাইটির বাসায় যান। এ সময় তারা মরহুমের দুই ভাই মুসফিকুর ও বাহাদুরের সঙ্গে কথা বলেন এবং স্বজনদের কাছে তারেক রহমানের ইচ্ছার কথা জানান।

মৃত নিরব হোসেনের ছেলে জুলাইযোদ্ধা তাহসিন হোসেন নাহিয়ান বর্তমানে সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  এর আগে সরকারিভাবে তাকে থাইল্যান্ডে চিকিৎসা করিয়ে আনা হয়।

মৃত মো. নিরব হোসেন ১৯৯৮ সাল থেকে দীর্ঘ ১১ বছর দৈনিক জনকণ্ঠে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!