× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ০৫:৪৩ পিএম

ভাঙ্গুড়ায় খালেদা জিয়ার গায়েবানা জানাজায় মানুষের ঢল 

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ০৫:৪৩ পিএম

পাবনার ভাঙ্গুড়ায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায় অংশ নেন হাজারো মানুষ। ছবি- রূপালী বাংলাদেশ

পাবনার ভাঙ্গুড়ায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায় অংশ নেন হাজারো মানুষ। ছবি- রূপালী বাংলাদেশ

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাদ আসর ভাঙ্গুড়া উপজেলার সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন।

গায়েবানা জানাজায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর পাশাপাশি রাজনৈতিক পরিচয়ের বাইরে থাকা সাধারণ মানুষ, বয়স্ক মুসল্লি, যুবকদের উপস্থিতিও চোখে পড়ে। এ সময় এক আবেগঘন পরিবেশে পরিণত হয়। জানাজা শেষে মুসল্লিরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং বাংলাদেশের রাজনীতিতে তার দীর্ঘ ও প্রভাবশালী ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। 

উপজেলা বিএনপির দলীয় কার্যালয় সূত্রে জানা গেছে, ভাঙ্গুড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে এই গায়েবানা জানাজার আয়োজন করা হয়। জানাজাকে কেন্দ্র করে কলেজ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় মানুষের ব্যাপক সমাগম ঘটে।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোজাহিদ স্বপন, সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল মতিন রাজু, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ছাইদুল ইসলাম বুরুজ।

গায়েবানা জানাজার নামাজ পরিচালনা করেন, সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ জামে মসজিদের ইমাম হাফেজ আলহাজ্ব মাওলানা আশরাফ আলী সরদার।

Link copied!