× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০২:০৪ এএম

কুমিল্লায় সেতুর নিচ থেকে উদ্ধারকৃত ‌‘টাইম বোমা’ নিষ্ক্রিয়

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০২:০৪ এএম

বোমা সদৃশ্য বস্তুটি নিষ্ক্রিয় করছে  বোম ডিসপোজাল টিম। ছবি : সংগৃহীত

বোমা সদৃশ্য বস্তুটি নিষ্ক্রিয় করছে বোম ডিসপোজাল টিম। ছবি : সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ মেঘনা–গোমতী সেতুর নিচ থেকে উদ্ধারকৃত একটি টাইম ফিউজ এক্সপ্লোসিভ (টাইম বোমা সদৃশ) সফলভাবে নিষ্ক্রিয় করেছে এন্টি টেরোরিজম ইউনিট (এটিও)।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা ৫ মিনিট পর্যন্ত এটিওর বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে সতর্কতার সঙ্গে কাজ করে বিস্ফোরকটি নিষ্ক্রিয় করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৮ ডিসেম্বর সেনাবাহিনীর একটি টহল দল মেঘনা–গোমতী সেতুর নিচে ঝোপের ভেতর একটি সন্দেহজনক বস্তু দেখতে পায়। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলে নিরাপত্তা বাহিনী সেটি জব্দ করে।

প্রাথমিকভাবে জব্দকৃত বস্তুটিকে লাল স্কচটেপে মোড়ানো, টেনিস বলের সমান আকৃতির এবং আনুমানিক ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের একটি টাইম ফিউজ এক্সপ্লোসিভ হিসেবে শনাক্ত করা হয়।

বিস্ফোরক নিষ্ক্রিয় করার সময় সেতু ও আশপাশের এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। এ সময় কোনো ধরনের বিস্ফোরণ, ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম বলেন, এন্টি টেরোরিজম ইউনিটের বোমা ডিসপোজাল টিম সকাল থেকে ঘটনাস্থলে কাজ শুরু করে এবং সফলভাবে টাইম ফিউজ এক্সপ্লোসিভটি নিষ্ক্রিয় করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!