× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ১১:১৫ এএম

৭ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ১১:১৫ এএম

ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকার পর চালু হলো।  ছবি : সংগৃহীত

ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকার পর চালু হলো। ছবি : সংগৃহীত

ঘন কুয়াশার কারণে প্রায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। 

শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টা থেকে এ রুটে স্বাভাবিকভাবে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সাময়িকভাবে সব ধরনের ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আব্দুস সালাম জানান, কুয়াশার কারণে বিভিন্ন ঘাটে একাধিক ফেরি নোঙর করতে বাধ্য হয়। পাটুরিয়া প্রান্তের ৩ নম্বর ঘাটে রো রো ফেরি বিএস ডা. গোলাম মাওলা ও ভাষাশহীদ বরকত নোঙর করেছিল।  একই প্রান্তের ৪ নম্বর ঘাটে নোঙর করে রাখা হয় রো রো ফেরি শাহপরাণ ও এনায়েতপুরী।

অন্যদিকে দৌলতদিয়া প্রান্তের ৭ নম্বর ঘাটে নোঙর করতে বাধ্য হয় রো রো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, শাহ মখদুম ও ইউটিলিটি ফেরি হাসনাহেনা। এ ছাড়া ঘন কুয়াশার কবলে পড়ে মাঝ পদ্মায় দৌলতদিয়াগামী যানবাহন ও যাত্রী নিয়ে নোঙর করে রো রো ফেরি কেরামত আলী ও বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, কুয়াশার ঘনত্ব এতটাই বেশি ছিল যে ফেরির ব্রিজ থেকে আশপাশের কোনো নৌযান কিংবা তীরভূমি স্পষ্ট দেখা যাচ্ছিল না। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করেই ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক, দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এতে যাত্রী ও পরিবহন শ্রমিকদের ভোগান্তি বাড়ে।

এদিকে ফেরি চলাচল পুনরায় শুরু হওয়ায় দীর্ঘ সময় অপেক্ষায় থাকা যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। 

রূপালী বাংলাদেশ

Link copied!