রাজশাহীতে পৃথক অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে আরএমপির মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ১৮ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত ১ জন, মাদক মামলায় ৭ জন ও অন্যান্য মামলায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে ।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন