× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৫:১৪ পিএম

কুষ্টিয়ার বড়বাজারে কসমেটিক্স গোডাউনে আগুন

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৫:১৪ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

কুষ্টিয়া শহরের বড়বাজার তহ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (০২ জানুয়ারি) বেলা ১২টায় তহ মার্কেটের নিউ সাদিয়া ট্রেডার্স নামের একটি কসমেটিক্সের গোডাউনে এ আগুন লাগে। খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গোডাউনটিতে মনোহারি, কসমেটিক্স ও খেলনাসহ বিভিন্ন ধরনের মালামাল মজুত ছিল। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে আনুমানিক ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

কুষ্টিয়া ফায়ার স্টেশনের সহকারী পরিচালক রফিকুজ্জামান জানান, আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!