× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বরিশাল ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৫:৪৪ এএম

রাতের খাবার খেতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ হারাল ২ যুবক

বরিশাল ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৫:৪৪ এএম

বরিশালে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী ২ যুবকের। ছবি- সংগৃহীত

বরিশালে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী ২ যুবকের। ছবি- সংগৃহীত

মধ্যরাতে নাস্তা করতে গিয়ে বরিশাল নগরীতে বেপরোয়া গতির ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবকের নিহত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) গভীর রাতে কোতয়ালি থানাধীন রূপাতলী উকিলবাড়ি সড়কের সামনে বরিশাল–ঝালকাঠি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জুয়েল (২৮) ও রাসেল (২৫)। রাসেল ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় জুয়েলকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম) নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ১২টার দিকে অফিস শেষে নাস্তা করতে মোটরসাইকেলযোগে রূপাতলী বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন জুয়েল ও রাসেল। এ সময় বিপরীত দিক থেকে আসা ঝালকাঠিগামী একটি মালবোঝাই ট্রাক (কুষ্টিয়া-ট ১১-২৫৪৫) বেপরোয়া গতিতে এসে তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দেয়।

নিহত জুয়েল রূপাতলী এলাকার বাসিন্দা এবং রাসেল রুইয়ার পোল এলাকার বাসিন্দা। দুজনই এসিআই অ্যানিমেল হেলথের একটি স্টোরে হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

দুর্ঘটনার পর ট্রাকটি রাস্তার ওপর ফেলে রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে কোতয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে শেবাচিম হাসপাতালের মর্গে পাঠায়।

কোতয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ট্রাকের চালক ও হেলপারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
 

Link copied!