নরসিংদীতে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২ জানুয়ারি) রাতে নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বদরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী সদর থানার উপপরিদর্শক রামকৃষ্ণ দাস।
গ্রেপ্তাররা হলেন—নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বদরপুরের উত্তরপাড়া এলাকার আবুল হাসেমের ছেলে শিপন (২৭), সুলতান মিয়ার ছেলে আবুল হাসেম (৬২) ও আবুল কাশেম (৬০)।
এর আগে গত ২৬ ডিসেম্বর পারিবারিক কলহের জেরে শহরতলির হাজীপুরের বদরপুর এলাকার রউফ মিয়ার মেয়ে একাদশ শ্রেণির শিক্ষার্থী দিনা আক্তারকে (১৭) অভিযুক্তরা কুপিয়ে রক্তাক্ত জখম করে। এরই জেরে দিনার পিতা রউফ মিয়া অভিযুক্ত পাঁচজনের নামে নরসিংদী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
নরসিংদী সদর থানার উপপরিদর্শক রামকৃষ্ণ দাস জানান, পারিবারিক কলহের জেরে কলেজছাত্রীকে কুপিয়েছে আসামিরা। ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুজনকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন