× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৯:০৭ এএম

স্বামীর ইউনিফর্ম পরে স্ত্রীর টিকটক, পুলিশ কনস্টেবল প্রত্যাহার

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৯:০৭ এএম

রাজশাহীতে স্বামীর ইউনিফর্ম পরে স্ত্রীর টিকটক, কনস্টেবল প্রত্যাহার। ছবি : সংগৃহীত

রাজশাহীতে স্বামীর ইউনিফর্ম পরে স্ত্রীর টিকটক, কনস্টেবল প্রত্যাহার। ছবি : সংগৃহীত

পুলিশ কনস্টেবল স্বামীর ইউনিফর্ম পরে ভিডিও তৈরি করে টিকটকে প্রকাশ করেছেন স্ত্রী। এ ঘটনায় স্বামী রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কনস্টেবল মো. সাইফুজ্জামানকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।

তিনি আরএমপির কাশিয়াডাঙ্গা থানায় কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) আরএমপি কমিশনার মো. জিল্লুর রহমান প্রত্যাহারের আদেশ দেন।

আরএমপির অতিরিক্ত উপকমিশনার গাজীউর রহমান শুক্রবার এ তথ্য নিশ্চিত করে জানান, কনস্টেবল সাইফুজ্জামানের দ্বিতীয় স্ত্রী সিমা খাতুন স্বামীর ইউনিফর্ম পরে ভিডিও তৈরি করে নিয়মিত টিকটকে পোস্ট করে আসছিলেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়।

বৃহস্পতিবার থানা থেকে প্রত্যাহারের আদেশ দিলে ওই রাতেই আরএমপি পুলিশ লাইনে সংযুক্ত হন সাইফুজ্জামান।

গাজীউর আরও বলেন, ‘একজন পুলিশ কর্মকর্তার স্ত্রীর পুলিশের পোশাক পরার কোনো সুযোগ নেই।’ সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের ছবি বা ভিডিও পোস্ট দেখে অনেকেই পুলিশকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন বলে জানান তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!