× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্টাফ রিপোর্টার, সিলেট

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৭:৫০ পিএম

গণভোট ও সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট প্রতিষ্ঠিত হবে: তথ্য উপদেষ্টা

স্টাফ রিপোর্টার, সিলেট

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৭:৫০ পিএম

বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি- রূপালী বাংলাদেশ

বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি- রূপালী বাংলাদেশ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমেই জনগণের প্রকৃত ম্যান্ডেট প্রতিষ্ঠিত হবে।’ তিনি বলেন, ‘জনগণের অংশগ্রহণ ও মতামতের প্রতিফলনের মাধ্যমেই রাষ্ট্রব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব।’

শনিবার (৩ ডিসেম্বর) সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ‘আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬’ উপলক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত নির্বাচন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপদেষ্টা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে তরুণ প্রজন্ম যে সংস্কার ও পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে আত্মত্যাগ করেছে, গণভোট তারই বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। জনগণের সাহসী অবস্থানের কারণে স্বৈরাচারের পতন ঘটেছে। সেই সাহস ও সচেতনতা নিয়েই ভোটকেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।’

রিজওয়ানা হাসান আরও বলেন, ‘দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন ও পরিবর্তনের জন্য সিস্টেম পরিবর্তন অপরিহার্য। গণভোট হচ্ছে সেই পরিবর্তনের হাতিয়ার, যা রাষ্ট্রব্যবস্থাকে স্থায়ী ও কাঠামোগত রূপ দিতে সহায়তা করবে। তাই গণভোটের পক্ষে ও বিপক্ষে যুক্তি বুঝে জনমত গঠন এবং দায়িত্বশীলভাবে ভোট প্রদান করতে হবে।’

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, ‘সরকার একটি সুষ্ঠু, স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচন আয়োজন করতে বদ্ধপরিকর। প্রান্তিক নারী ভোটার, তরুণ ভোটার ও তৃতীয় লিঙ্গের ভোটারসহ সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।’

তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে জনগণের সর্বস্তরের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারের গণভোট জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও জনগণের মতামতের ভিত্তিতে অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম হবে।’

সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধিভুক্ত দপ্তর ও সংস্থার কর্মকর্তারা ছাড়াও জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও প্রতিনিধি, ধর্মীয় নেতা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

Link copied!