× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ১০:২০ পিএম

জুলাই যোদ্ধা মাহদীর ১ ঘণ্টার মধ্যে মুক্তির দাবি বৈছাআর

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ১০:২০ পিএম

জুলাই যোদ্ধা মাহদী হাসান। ছবি- সংগৃহীত

জুলাই যোদ্ধা মাহদী হাসান। ছবি- সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্যসচিব ও জুলাই যোদ্ধা মাহদী হাসানকে অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে সংগঠনটি। মাহদীকে গ্রেপ্তারের এক ঘণ্টার মধ্যেই নিঃশর্তভাবে মুক্তি না দিলে সারাদেশে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) রাত ৯টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দাবি জানানো হয়। পোস্টে বলা হয়, মাহদী হাসানকে অন্যায়ভাবে আটক করা হয়েছে এবং এটি স্পষ্টভাবে মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী।

এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হবিগঞ্জ সদর থানা পুলিশ মাহদী হাসানকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে তাকে আটক করা হয়।

ভিডিওতে দেখা যায়, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভেতরে বসে মাহদী হাসান থানার ওসির সঙ্গে তর্ক-বিতর্কে জড়ান। কথোপকথনের একপর্যায়ে তিনি বিভিন্ন সহিংস ঘটনার প্রসঙ্গ তোলেন, যা পরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।

ঘটনাটি ঘিরে স্থানীয় পর্যায়ে উত্তেজনা বিরাজ করছে এবং বিষয়টি নিয়ে ছাত্রসমাজের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!