× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ১২:১৪ পিএম

রাজশাহীতে বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যা

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ১২:১৪ পিএম

নিহত সোহেল রানা (৩৫) ও তার স্বজনরা।  ছবি : সংগৃহীত

নিহত সোহেল রানা (৩৫) ও তার স্বজনরা। ছবি : সংগৃহীত

রাজশাহীর বাঘা উপজেলায় গভীর রাতে বাড়িতে ঢুকে সোহেল রানা (৩৫) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩ জানুয়ারি) রাত ১টার দিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশী ফতেপুর করালি নওশারার চরে এ ঘটনা ঘটে।

নিহত সোহেল রানা পলাশী ফতেপুর করালি নওশারার চরের কালু মণ্ডলের ছেলে। দুর্বৃত্তদের গুলিতে সোহেল রানার স্ত্রী ও মেয়ে আহত হয়েছেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গভীর রাতে দুর্বৃত্তরা রানার বাড়িতে এসে তার ঘরের টিনে কয়েকবার আঘাত করে বিকট শব্দ করে। পরে দুর্বৃত্তরা টিন কেটে বেশ কয়েকটি গুলি করে। এ সময় সোহেলের পেটে গুলি লাগে। তাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাঘা থানার ওসি সিরাজুল হক বলেন, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। তার মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে ময়নাতদন্তের জন্য। এ বিষয়ে হত্যা মামলা করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!