× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বরিশাল ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০২:৩৪ এএম

ঢাকায় যাওয়ার কথা বলে প্রেমিকার সঙ্গে ঘুরছিল স্বামী, স্ত্রীর হাতে ধরা

বরিশাল ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০২:৩৪ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঢাকায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন স্বামী। কিন্তু তিনি ঢাকায় না গিয়ে প্রেমিকার সঙ্গে ঘুরে বেড়াচ্ছিলেন। শেষ রক্ষা হলো না, ধরা পড়লেন স্ত্রী এবং বৃদ্ধা মায়ের হাতে।

তবে স্বামীকে আটকাতে পারেননি এক সন্তানের জননী গৃহবধূ। উল্টো জনসম্মুখে স্বামীর হাতে তিনি মারধরের শিকার হন। ক্ষোভ ও দুঃখে মাটিতে গড়াগড়ি করে কান্নায় ভেঙে পড়েন ওই গৃহবধূ।

ঘটনাটি ঘটেছে রোববার (০৪ ডিসেম্বর) দুপুরের দিকে বরিশাল নগরের ফজলুল হক এভিনিউ সড়কে। এ সময় পথচারীরা দাঁড়িয়ে থাকলেও কেউ এগিয়ে আসেননি।

অভিযুক্ত স্বামী রবিউল ইসলাম ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া এলাকার বাসিন্দা। তিনি প্রায় ৭ বছর আগে মুলাদী উপজেলার সেকান্দার মল্লিকের মেয়ে আঁখিকে পারিবারিক প্রস্তাবের মাধ্যমে বিয়ে করেন। তাদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে।

রবিউলের মা জানান, পূর্বে রবিউলের সঙ্গে আরেক মেয়ের পরিচয় ছিল। সেই মেয়ের বিরুদ্ধে ধর্ষণ মামলা করা হয়েছিল। মামলা চালাতে গিয়ে দেড় লাখ টাকার বেশি খরচ হয়েছে। বর্তমানে রবিউল সেই মেয়ের সঙ্গে পরকিয়া করছেন। রোববার বরিশালে এসে তাদের দু’জনকে একসঙ্গে ধরেছে পরিবার।

রবিউলের স্ত্রী আঁখি জানান, তার স্বামী বর্তমানে বেকার। গত শনিবার সকালে বাসা থেকে বের হয় এবং এরপর আর খোঁজ নেয়নি। সন্ধ্যায় ফোন করে বলে তিনি ঢাকা যাবেন।

আঁখি বলেন, সন্দেহের কারণে রোববার দুপুরে স্বামীকে খুঁজতে শাশুড়িকে নিয়ে বরিশাল শহরের সদর রোডে যান। পরে ফজলুল হক এভিনিউ সড়কে স্বামী রবিউল ও তার প্রেমিকাকে একসঙ্গে দেখে ধরেন। প্রেমিকা তাকে ধরেই দ্রুত পালানোর চেষ্টা করে।

আঁখি জানান, এই ঘটনায় তিনি স্বামী ও তার প্রেমিকার বিরুদ্ধে মামলা করবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!