× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ১০:৫৭ এএম

খাগড়াছড়িতে আ.লীগ নেতা গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ১০:৫৭ এএম

তাজুল ইসলাম। ছবি : সংগৃহীত

তাজুল ইসলাম। ছবি : সংগৃহীত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় চেক জালিয়াতির মামলায় মো. তাজুল ইসলাম (৪৭) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৪ জানুয়ারি) রাত ৯টার দিকে মাটিরাঙ্গা উপজেলা সদরের তবলছড়ি চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. তাজুল ইসলাম তাইন্দং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক।

থানা সূত্রে জানা গেছে, তাজুল ইসলামের বিরুদ্ধে চেক জালিয়াতির মামলাসহ মাটিরাঙ্গা থানায় বিভিন্ন অপরাধে ১১টি মামলা রয়েছে।

এ বিষয়ে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহেদ উদ্দিন বলেন, সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!