× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

যশোর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০১:২৩ পিএম

যশোরে বাসের ধাক্কায় যুবক নিহত, চালককে গণপিটুনি 

যশোর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০১:২৩ পিএম

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল। ছবি : রূপালী বাংলাদেশ

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল। ছবি : রূপালী বাংলাদেশ

যশোরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মুরাদ হোসেন (৪৫) নামে এক ইলেকট্রিশিয়ান নিহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে সদর উপজেলার ফতেপুরের দায়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মুরাদ বালিয়াডাঙ্গা গ্রামের কোবাদ আলীর ছেলে। তিনি মডার্ন ইলেকট্রিক্যাল ওয়ার্কস লিমিটেডের যশোর জেলা শাখার ইলেকট্রিশিয়ান পদে ছিলেন। দুর্ঘটনাকবলিত বাসের চালক রায়হান (২৫) গণপিটুনির শিকার হয়েছেন। 

জানা গেছে, মুরাদ হোসেন বাইসাইকেল চালিয়ে রাস্তা পার হওয়ার সময় নড়াইলগামী যাত্রীবাহী একটি বাস তাকে ধাক্কা দেয়। আঘাতে সড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে বাসচালক রায়হানকে গণপিটুনি দেয়। 

খবর পেয়ে তুলরামপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুর্ঘটনাকবলিত বাস ও চালককে হেফাজতে নেয়। গণপিটুনির শিকার রায়হান যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বাঘারপাড়া উপজেলার দেয়াপাড়া গ্রামের মৃত ইউনুস গাজীর ছেলে। 

তুলরামপুর হাইওয়ে থানার ওসি শেখ সেকেন্দার আলী বলেন, মুরাদ হোসেন নিহতের ঘটনায় বাসচালক রায়হানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

রূপালী বাংলাদেশ

Link copied!