× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৯:৫৯ এএম

চুয়াডাঙ্গায় অব্যাহত আছে মাঝারি শৈত্যপ্রবাহ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৯:৫৯ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

টানা দুই দিন চুয়াডাঙ্গায় মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। হিম শীতল বাতাস ও কুয়াশার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রতিদিনই কমছে তাপমাত্রা। তীব্র শীতের কাছে অসহায় হয়ে পড়েছে সব শ্রেণি-পেশার মানুষ।

বুধবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৯ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা জামিনুর রহমান বিষয়টি জানান।

তিনি জানান, চুয়াডাঙ্গার ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা ৭ থেকে ৯ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৯ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।

মঙ্গলবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৫ ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডা বাতাস ও কুয়াশার কারণে শীত আরও বেশি অনুভূত হচ্ছে। দিনে তাপমাত্রা কমে আসছে এবং বেশির ভাগ সময় সূর্যের দেখা মিলছে না।

প্রতিদিন বিকেল থেকেই সড়কে মানুষের উপস্থিতি কমে আসছে। শীতে সব শ্রেণি-পেশার মানুষের অবস্থা নাজুক। প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না। দিনে ও রাতে হিম শীতল বাতাস বইতে থাকে।

রূপালী বাংলাদেশ

Link copied!