× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ১১:৩১ এএম

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাবলেট উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ১১:৩১ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

দিনাজপুরের বোচাগঞ্জ ও বিরল সীমান্ত এলাকায় পৃথক বিশেষ অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য প্রায় ৩৯ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বুধবার (৭ জানুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, দেশের সীমান্ত সুরক্ষা এবং সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মাদক, চোরাচালান ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে বর্ডার গার্ড বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ৪২ বিজিবির অধীন পরমেশ্বরপুর বিওপির একটি টহল দল বোচাগঞ্জ উপজেলার সীমান্ত পিলার ৩৩১/৮-এস এলাকা থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তেতাড়া বাজার এলাকায় তল্লাশি চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৮০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

অপরদিকে একই দিন রাত ৮টা ৪০ মিনিটে এনায়েতপুর বিওপির একটি টহল দল বিরল উপজেলার সীমান্ত পিলার ৩২১/১২-এস এলাকা থেকে আনুমানিক দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কৈইকুরি শালবাগান এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকেও মালিকবিহীন অবস্থায় ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ ভবিষ্যতেও মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রাখবে এবং মাদকমুক্ত বাংলাদেশ গঠনে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালন করবে।

রূপালী বাংলাদেশ

Link copied!