× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ১২:৫৬ পিএম

বাস কেড়ে নিল মোটরসাইকেল আরোহী ২ বন্ধুর প্রাণ

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ১২:৫৬ পিএম

নিহত আবু সুফিয়ান আরমান ও মো. আকিব।  ছবি : সংগৃহীত

নিহত আবু সুফিয়ান আরমান ও মো. আকিব। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া এলাকায় শ্যামলী পরিবহনের এক বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন।

নিহতরা হলেন রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আবিদপাড়া এলাকার মো. কামাল ভান্ডারীর ছেলে আবু সুফিয়ান আরমান (১৮)। তিনি ধামাইরহাট হজরত শাহ সুফি ছালেহ আহমদ সুন্নীয়া মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র।

অপরজন একই উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আলমশাহ পাড়া হাজিবাড়ি এলাকার ওসমান গণির ছেলে মো. আকিব (১৬)। তিনি রাজাভুবন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কাপ্তাই সড়কের পশ্চিম দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। এর মধ্যে আবু সুফিয়ান আরমান ঘটনাস্থলেই মারা যান।

গুরুতর আহত অবস্থায় আকিবকে প্রথমে চন্দ্রঘোনার একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের কাটাখালী ও চারাবটতলের মাঝামাঝি তক্তারপুল এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে রাঙ্গুনিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত আবু সুফিয়ান আরমানের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। অপরজন চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রূপালী বাংলাদেশ

Link copied!