× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ১২:৫০ এএম

চান্দিনায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে দুই যাত্রী নিহত, আহত অন্তত ১৫

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ১২:৫০ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কুমিল্লার চান্দিনায় নিয়ন্ত্রণ হারানো যাত্রীবাহী বাস মহাসড়কের বিভাজক অতিক্রম করে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার তীরচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তারা দুজনই পুরুষ।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ফেনীগামী স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বিভাজকের ওপর আছড়ে পড়ে। পরে সেটি বিপরীত পাশের ঢাকামুখী একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। সংঘর্ষের পর বাসটি মহাসড়কের ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান।

দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, সেখানে সাতজন আহত ব্যক্তি চিকিৎসা নিতে আসেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার ফলে মহাসড়কের উভয় পাশে অন্তত ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনার এক ঘণ্টার মধ্যেই দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হলেও রাত ১২টা পর্যন্ত যানজট ছিল।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!