× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ১০:০২ এএম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ, যাত্রী নিহত

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ১০:০২ এএম

দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : সংগৃহীত

দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন যাত্রী নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) ভোরে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা রেলওয়ে স্টেশন এলাকার ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোরে ঢাকার উদ্দেশে যাত্রাকালে পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। ঘন কুয়াশার কারণে বাসচালক ট্রাকটি শনাক্ত করতে না পারায় দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে বাসে থাকা এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং আরও কয়েকজন আহত হন।

খবর পেয়ে শ্রীনগর ও সিরাজদীখান ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে আহতদের উদ্ধার করে নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, হতাহতদের দ্রুত উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

হাসাড়া হাইওয়ে থানার ওসি এ টি এম মাহমুদুল হক জানান, মরদেহ বর্তমানে থানায় রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Link copied!